নিষিদ্ধ পল্লী
কাজী তাইফুর
………
কেউ বলে নিষিদ্ধ পল্লী
কারো কাছে এটা শান্তির পল্লী
গরিবের নিষিদ্ধ পল্লী হয়
সরকারের নির্ধারিত করে
দেওয়া কিছু স্থানে,
আর ধনীদের নিষিদ্ধ পল্লী হয়
কোন রিসোর্ট কিম্বা দুবাইয়ের
বিলাসবহুল কোন হোটেলে
অথবা লং ড্রাইভের নামে
কোন নির্জন স্থানে
দুটোই নিষিদ্ধ পল্লী।
গরিবের পল্লীতে হানা দেয়া হয়
ধনীর পল্লীতে পাহারাদার দেয়া হয়
গরিবের পল্লীতে জন্ম নেওয়া
সন্তানকে বলা হয় “জারজ”
ধনী পল্লীর সন্তানকে বলে “এডাপশন”
দুটোই কিন্তু একই জিনিস
পার্থক্য শুধু জারজ আর এডাপসনে।।







