, ,

কক্সবাজারে আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ৫, বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ১

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার আদালত চত্বরে দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে।

রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে মহিউদ্দিন ও রণি নামে দুজন স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আসেন। সেটি শেষ করে বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষের লোকজন।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান পিপিএম জানান ১টি বিদেশী অস্ত্র এবং ৯ রাউন্ড গুলি সহ ১জন হাতেনাতে গ্রেপ্তার হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। রাজনৈতিক প্রতিহিংসা, নাকি ব্যক্তিগত শত্রুতার কারণে এ ঘটনা ঘটিয়েছে; বিস্তারিত তদন্ত শেষে জানানো যাবে।
আহতদের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।