, ,

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে নীলফামারী জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

নীলফামারীতে জেলা বিএনপির আয়োজনে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার (১৩ই ডিসেম্বর) সকাল ১১ টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক,জেলা বিএনপির সদস্য কাজী আক্তারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আযম,সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু,সদস্য সচিব রাশেদ রেজা উদ দৌল্লা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান সহ অনেকে। এ সময় বক্তরা বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।এছাড়া তারা আরও বলেন যারা আগামী ত্রদ্বোশ জাতীয় নির্বাচনকে বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহবান জানান।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।