, ,

একসাথে চাঁদা তুলে মাটিতে কাগজ বিছিয়ে ভাত খেয়েছেন –

নিউজটি শেয়ার করুন

                                                                                                    স্মরণ –

সংস্কারবাদের অপবাদ নিয়েই
চলে যেতে হয়েছে
বর্ষীয়ান রাজনীতিবিদ
আব্দুর রাজ্জাককে
—————————————————-
বর্ষীয়ান রাজনীতিক আব্দুর রাজ্জাক চলে গেছেন। পেছনে ফেলে গেছেন তাঁর দীর্ঘ বর্নাঢ্য রাজনৈতিক কেরিয়ার। যা আগামি প্রজন্মের জন্য অনুকরনীয় ও অনুস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু শেষ জীবনে যেভাবে তিনি অবহেলিত হয়েছেন তা দেখে কি আগামি প্রজন্ম রাজনীতিতে আসবে?

রাজনীতিতে প্রতিদিনই নতুন কর্মী আসছে। কিন্তু মেধাবী সত্যিকার দেশ প্রেমিক কর্মী ক’জন আসছে?

দেশের উন্নয়ণের জন্য আব্দুর রাজ্জাকদের মত কর্মী দরকার। ছাত্রলীগ এখন কি তা দিতে পারছে?

পাকিস্তান ভাগ হওয়ার পর স্বাধীনতার প্রতিটি আন্দোলনে এবং স্বাধীনতার পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিটি আন্দোলনে তিনি সম্পৃক্ত ছিলেন। এরকম গৌরবময় রাজনৈতিক জীবন ক’জন রাজনীতিবিদের আছে ?

৬৮/৬৯ সালে সিরাজুল আলম খান, নূরে আলম জিকুসহ তাঁরা একসাথে পুরান ঢাকার একটি হোটেলে একসাথে চাঁদা তুলে মাটিতে কাগজ বিছিয়ে ভাত খেয়েছেন।

মা মাটির জন্য রাজনীতি করতেই তাঁদের এ জীবন বেছে নিতে হয়েছিল, যা বর্তমান ছাত্র রাজনীতিবিদদের মাঝে নেই।

জনগণের জন্য রাজনীতি করেছেন সারা জীবন। কিন্তু দল ক্ষমতায় থাকা সত্ত্বেও মন্ত্রী হয়ে আরো নিবিরভাবে জনগণের সেবা করার সুযোগ তিনি পাননি।

অথচ অদক্ষ অযোগ্য মন্ত্রীদের জন্য প্রতিনিয়তই সরকার বদনামের পাল্লা ভাড়ি করছে। আর জাতি বঞ্চিত হয়েছে একজন দক্ষ দেশপ্রেমিক রাজনীতিকের সেবা থেকে। ১/১১’র পর তিনি যে ভুমিকা রেখেছিলেন তা দেশ ও দলের মঙ্গলের জন্যই।

সংস্কারবাদীর অপবাদ দিয়ে তাঁকে সরকার থেকে দুরে সরিয়ে রাখা হয়েছিল অথচ যারা সংস্কারবাদী তারাই আজ ক্ষমতায় আছে।

১৯৪২ সালের ১ আগস্ট শরীয়তপুরে জন্ম নেয়া জননেতা আব্দুর রাজ্জাক একবুক অতৃপ্ততা নিয়ে ২৩ ডিসেম্বর ২০১১ সালে চিরদিনের জন্য চলে গেছেন না ফেরার দেশে। শ্রদ্ধাঞ্জলি।

— মেসবা খান