, ,

আশুলিয়ায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

নিউজটি শেয়ার করুন

মোঃ রেজাউল করিম
গাজীপুর রিপোর্টার

ঢাকার আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় আখি আক্তার (২৪) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জাহিদ হাসানের (২৭) বিরুদ্ধে। এ ঘটনায় জাহিদ হাসানকে আটক করেছে আশুলিয়া বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ।
নিহত আখি আক্তার শেরপুরের ঝিনাইগাতী থানার ঘাগড়া কবিরাজপাড়া এলাকার আবেদ আলীর মেয়ে। আটক জাহিদ হাসান একই জেলার নলিতাবাড়ী থানার সিটপাড়া এলাকার তাইজুদ্দিনের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে প্রায় তিন মাস পর বাসায় ফেরেন জাহিদ হাসান। এ সময় স্ত্রী আখি আক্তার তাকে ঘরে প্রবেশ করতে দেননি বলে জানা গেছে। পরে জাহিদ আশুলিয়া বাজার থেকে একটি ছুরি কেনেন এবং রাতভর বাইরে অবস্থান করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে জাহিদ পুনরায় বাসায় ফেরেন। দরজা খোলা পেয়ে তিনি ঘরে প্রবেশ করেন। এ সময় আখি আক্তার তার সঙ্গে আর সংসার করবেন না বলে জানালে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
জাহিদ হাসানের দাবি, কথাকাটাকাটির একপর্যায়ে তিনি রাগের মাথায় ছুরি হাতে নেন। এতে আখি আক্তারের গলা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে আশুলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাই ঘটনাস্থলে গিয়ে জাহিদ হাসানকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ, ঘটনার আগে ছুরি কেনার বিষয়টি এবং স্বামী-স্ত্রীর বিরোধের পেছনে অন্য কোনো কারণ ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পরকীয়ার অভিযোগের সঙ্গেও ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তদন্তের মাধ্যমে তা যাচাই করা হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর