, ,

আশুলিয়া বাজারের প্রধান সড়ক সংস্কার কাজের উদ্বোধন

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়া বাজারের প্রধান সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টায় এই উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় বৃহস্পতিবার এ সংস্কার কাজের উদ্বোধন করেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এলাকার জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে এই সড়ক সংস্কার কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার আহ্বান জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মোঃ ইকবাল হোসেন, আঃ আজিজ মাদবর, জয়নাল আবেদীন বাবুল, দিদার আহম্মেদ চৌধুরী, তাইজুল দেওয়ান, সারোয়ার হোসেন এবং শামসুল হক।

উপস্থিত নেতৃবৃন্দ সড়ক সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের চলাচলে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা দ্রুত কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা ব্যক্ত করেন।