, ,

আঞ্চলিকতার বিষ বাষ্পে ধ্বংস সন্দ্বীপের একটি হাসপাতাল

নিউজটি শেয়ার করুন

সন্দ্বীপ দশ শয্যা বিশিষ্ট হাসপাতাল এক সময় পুরো সন্দ্বীপের মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে এসেছে।

সন্দ্বীপ শহর নদী গর্ভে বিলীন হওয়ার পর, উক্ত হাসপাতাল স্থানান্তর নিয়ে জটিলতা তৈরি হয়। পরে এটি কে  একটি অস্থায়ী সাইক্লোন  আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়। বর্তমানে এটি যে স্থানে রয়েছে তার একদিকে সাগর বা চর, অন্য তিন দিকে খাল, এর ফলে এখানে  রোগীরা আসে না। হাসপাতালে শয্যা খালি থাকায়  বা বেড অকুপেন্সি না হওয়ায় হাসপাতালের বরাদ্দের কোড এর বিপরীতে সরকারি বরাদ্দ বন্ধ হয়ে গিয়েছে। চিকিৎসক ও অন্যান্য জনবল নেই। হাসপাতালটি অনেকটা পরিত্যক্ত। এ অবস্থায় হাসপাতালটিকে বাঁচিয়ে রাখার স্বার্থে, পৌরসভা, রহমতপুর বা শিবের হাটে স্থানান্তর করা দরকার। কিন্তু কিছু স্থানীয় লোক প্রয়োজনে হাসপাতাল ধ্বংস হয়ে যাবে কিন্তু ওখান থেকে স্থানান্তর  করতে দেবে না। এই মনোভাবের জন্য হাসপাতালটি আজ ধ্বংসের মুখোমুখি। এ ব্যাপারে মাননীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রশাসনের  দৃষ্টি আকর্ষণ করছেি।