, ,

 Japan Bangladesh Foundation এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিইও অ্যাওয়ার্ডিং সিরিমনি এপ্রিল ২০২৬ ও “ড্রিম টু জাপান” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

নিউজটি শেয়ার করুন

জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার (৩ মার্চ) এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে ফাউন্ডেশনের কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হুসাইন। তিনি তার বক্তব্যে বলেন, জাপানে উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা, ভাষা শিক্ষা এবং সাংস্কৃতিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিইও শফিকুল ইসলাম সোহেল। তিনি “ড্রিম টু জাপান” কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের জন্য জাপানি ভাষা প্রশিক্ষণ, ভিসা সহায়তা ও ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইর্ফোট ইন্টারন্যাশনাল সেন্টারের মোঃ বেল্লাল হোসেন, প্রশিক্ষক হুমায়ূন কবির, মোঃ আব্দুল হান্নান এবং সাফেয়া নুর দিপ্তী। তারা জাপানে শিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট কাউন্সিলর সুমাইয়া স্মৃতি। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক মঙ্গল কামনা করা হয়। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও জাপান বাংলাদেশ ফাউন্ডেশন শিক্ষার্থীদের স্বপ্নপূরণে নানা উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।