, ,

ব্রাহ্মণবাড়িয়া সদর এসিল্যান্ড অফিসে চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকতা ও দালালচক্রের দৌরাত্ম

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া এসিল্যান্ড অফিসের অধীন সেন্দ ভূমি অফিসের নায়েব আবুল কাশেমসহ একটি চিহ্নিত সিন্ডিকেট কোন প্রকার ন্যায়নীতির পরোয়া না করে অবৈধ অর্থের বিনিময়ে একের পর এক জালিয়াতি করে যাচ্ছেন মর্মে চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। একাধিক সূত্র ও ভূক্তভোগীসূত্রে জানা যায়, জেলা সদরের সেন্দ ভূমি অফিসের বর্তমান নায়েব আবুল কাশেম, সহকারী মো: শরীফ, এসিল্যান্ড অফিসের কতিপয় চিহ্নিত কর্মচারী পরস্পর যোগশাসজে সরেজমিনে কোন কাগজপত্র না দেখে দালাল চক্রের উৎকোচ পাওয়ামাত্র তিনি বদলে যান। জাল দলিল, প্রয়োজনীয় খতিয়ান না দেখেই অবলীলায় একজনের জায়গা অন্যজনের নামে নামজারী ও জমা খারিজ করে দেন।
অন্যদিকে সরেজমিন ঘুরে এবং একাধিক সূত্রে উঠে এসেছে পিলে চমকানো তথ্য। ভূমি সংক্রান্ত অবৈধ কাজের হোতা শহীদুল হক(ফরিদ মিয়া),মমতাজ বেগম, হৃদয় আহামেদ, জেলা সদর নয়নপুরের সাফিয়া বেগম, চন্ডালখিলের মো: সুমন ও মো: তানভীরসহ আরো কয়েকজন চিহ্নিত সংঘবদ্ধ দালালচক্র জাল-জালিয়াতির সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে। এসব দূর্নীবাজ কর্মকতা ও দালালদের দৌরাত্মে জমি-জমা সংক্রান্ত ব্যাপারে আসা সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে।
সংশ্লিষ্ট ওয়াকিবহাল মহল ও ভূক্তভোগীদের মতে- অবিলম্বে সামগ্রীক বিষয়টি তদন্ত করে গোটা ভূমি অফিসকে দুর্নীতি মুক্ত করণ ও চিহ্নিত এসব দূর্নীতিবাজ কর্মকর্তা ও দালালদের আইনানুগ শাস্তি সময়ের দাবী।