, ,

চান্দিনা বরকইট ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম চেয়ারম্যান এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

কুমিল্লার চান্দিনা উপজেলার ৮নং বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎রোববার (১৫ ডিসেম্বর) বাদ মাগরিব ৮নং বরকইট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. নুর আলম তাহার নিজ গ্রাম শ্রীমন্তপুর জুম্মা মসজিদ মাঠে এই জিকির, মিলাদ ও দোয়ার আয়োজন করেন।
‎‎এ সময় উপস্থিত মুসল্লিরা দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
‎দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। প্রায় দুই হাজার পাঁচ শত মানুষের জন্য খিচুড়ি তাবারকের ব্যবস্থা করা হয় এবং স্বতঃস্ফূর্তভাবে সকলে তা গ্রহণ করেন।
‎‎অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ৮নং বরকইট ইউনিয়ন চেয়ারম্যান মো. নুর আলম বলেন, তিনি ১৯৯০ সাল থেকে বিএনপির সমর্থিত রাজনীতির সঙ্গে যুক্ত। বরকইট ইউনিয়নের জনগণ তাকে ভালোবেসে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করেছেন।
‎‎ তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রাণভরে দোয়া করার আহ্বান জানান এবং তাবারক সুশৃঙ্খলভাবে গ্রহণ করার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ করেন।