, ,

মহান বিজয় দিবস উদযাপন ও বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামণায়ফাজিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাহফিল

নিউজটি শেয়ার করুন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন ও বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামণায় ১২নং ফাজিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান সিরাজের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় ফাজিলপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মসিউর রহমান বিপ্লব।

অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি মাহবুবুল হক জসিম, সহ- সভাপতি গোলাম ফারুক সেন্টু, সাবেক ছাত্রনেতা মো: নুর ইসলাম, ফাজিলপুর বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন, যুবদলের সভাপতি মীর মো: আলী সবুজ, সাধারণ সম্পাদক সুরুজ চৌধুরী, কৃষক দলের সভাপতি আলাউদ্দিন ও সা: সম্পাদক শহীদুল, ইসলাম তাঁতী দলের সভাপতি রেজাউল করিম, ওলামা দলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ, ৯নং ওয়ার্ড় বিএনপির সা: সম্পাদক দেলোয়ার হোসেন সেলিম প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও অন্যন্যা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত।