নতুন নতুন তথ্য নিয়ে
নতুনের নবযাত্রা
প্রতিদিন স্বদেশকে নিয়ে
মোদের স্বদেশ বিচিত্রা।
নানা স্বপ্নের রঙিন স্বদেশ
সেই তো মোদের বাংলাদেশ।
কখনো আঁধার,
কখনো আলো
বিচিত্র সকল দিয়ে যায় তথ্য
মানুষের হৃদয় হরণ করে কালো,
ছড়িয়ে দেয় আলো।
স্পর্শেই আলোকিত শান্তির ধারা,
যুগ যুগ ধরে সবার হৃদয়ে
বেঁচে থাকবে মোদের
স্বদেশ বিচিত্রা।
হয়েও পুরাতন সর্বদাই থাকবে
নবীন নতুন লেখনীর ধারা,
দুর্মর সব লেখনীর যাত্রা
সর্বদাই ভালোবেসো
দৈনিক মোদের স্বদেশ বিচিত্রা।
মুক্ত স্বাধীন পথের দিশা
হৃদয়ে মোদের স্বদেশ বিচিত্রা
কবি লেখক যেন পুষ্প মাল্যে গাঁথা
তাদের আলোয় আলোকিত ধরা
দৈনিক মোদের স্বদেশ বিচিত্রা।
আলোকিত মানুষ
আলোকিত পথ
আলোকিত মন,
স্বপ্নে স্বদেশ
হৃদয়ের স্পন্দন।
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী যাত্রা
আলোর পথে অসহায়দের
বুকে জাগায় স্বপ্ন আশা,
দৈনিক মোদের স্বদেশ বিচিত্রা।
প্রতিদিন প্রতিক্ষণ
আপডেট নতুন নতুন বার্তা,
অবিরাম চলে স্বদেশ বিচিত্রা।
শিল্পী, লেখকদের আড্ডা
সাংবাদিক ও কবিদের মিলন মেলা
এইতো মোদের আলোকিত
স্বদেশ বিচিত্রা।
আমাদের সংবাদ
আমাদের আলোকবর্তিকা,
জীবন পথের আলোকিত
মোদের স্বদেশ বিচিত্রা।
Views: 3





