, ,

সাঘাটায় ১.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া উত্তরপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ মোঃ রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
‎পরিদর্শক মোঃ মোস্তফা জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রফিকুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার ঘরের খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের বাজার ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎আটক রফিকুল ইসলামের বাড়ি সাঘাটা উপজেলার কচুয়া উত্তরপাড়া গ্রামে। তার পিতা মোজাহার আলী ও মাতা মোছাঃ আছিয়া বেগম। উদ্ধারকৃত গাঁজার স্থানীয় বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
‎এ সময় পরিদর্শক মোস্তফা জামানের নেতৃত্বে এ.এস.আই আবু বকর সিদ্দিক, এ.এস.আই মোস্তাফিজার রহমান, সিপাই জুলফিকার রহমান, হাসান আলী, রজব হোসেন, মোছাঃ সুমাইয়া হক উপস্থিত ছিলেন।
‎অভিযান চলাকালে স্থানীয় দুইজন ব্যক্তি মোঃ নিজাম উদ্দিন (৬৩) ও মোঃ শহিদুল আকন্দ (৩২) সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত গাঁজার নমুনা ঘটনাস্থলেই সংগ্রহ করে সীলগালা করা হয়।
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার অফিসার কর্তৃক তদন্তাধীন থাকবে।