, ,

গাইবান্ধায় ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর মন্ডলপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
‎গ্রেফতারকৃত আসামির নাম মোঃ জাহিদুল ইসলাম (৫০)। তিনি চক রহিমাপুর মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা, পিতা মোঃ মোকছেদ আলী এবং মাতা মোছাঃ জোবেদা বেগম।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, গাইবান্ধার পরিদর্শক মোঃ মোস্তফা জামান নেতৃত্বে সোমবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ১০ মিনিটে সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকায় আসামির নিজ দখলীয় পরিত্যক্ত সজিব নামের ভাতের হোটেলে এ অভিযান পরিচালিত হয়।
‎গোপন সংবাদের ভিত্তিতে গঠিত রেইডিং টিমের সদস্যরা ছিলেন,
‎১. সহকারী উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজার রহমান,
‎২. সিপাহী মোঃ জুলফিকার রহমান,
‎৩. সিপাহী মোঃ মাহাতাব উদ্দিন,
‎৪. সিপাহী মোঃ রজব হোসেন,
‎৫. সিপাহী মোছাঃ সুমাইয়া হক,
‎৬. ওয়্যারলেস অপারেটর মোঃ সুমন চৌধুরী এবং
‎৭. গাড়িচালক মোনায়েম হোসেন।
‎অভিযান চলাকালে সজিব নামের হোটেলের ভিতর পশ্চিম পাশে রক্ষিত একটি অ্যালুমিনিয়াম ও কাঁচের তৈরি খাবার রাখার র‍্যাকের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় একটি প্লাস্টিক বস্তার মধ্যে পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের স্থানীয় বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
‎অভিযানস্থলে উপস্থিত স্থানীয় দুই ব্যক্তি মোঃ শিপন মিয়া (২৮) ও মোঃ আল আমিন (৩০) এবং রেইডিং টিমের সহকারী উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজার রহমান সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।
‎পরিদর্শক মোঃ মোস্তফা জামান জানান, আসামি জাহিদুল ইসলাম বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে গাঁজা সংরক্ষণ করছিলেন। তিনি পূর্বেও একাধিক মাদক মামলায় জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
‎গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত আলামত অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।