, ,

পাইকগাছায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

নিউজটি শেয়ার করুন

আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

বুধবার ৮ অক্টোবর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বজলুর রহমান।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও আত্মনির্ভরশীলতার গুরুত্ব তুলে ধরেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাইকগাছায় ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় জেলা পরিষদের অর্থায়নে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা বন বিভাগের সহযোগীতায় বুধবার সকাল ১১ টায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ছাত্র ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন। এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৫ জন ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক সুস্মীতা সোম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইতি রাণী বিশ্বাস, নাজনিন নাহার, শামছুর নাহার রুমা, রেহানা আক্তার, সুচিত্রা অধিকারী, চম্পা মিস্ত্রী, পম্পা চক্রবর্তী, অবসর প্রাপ্ত স্বাস্থ্য সহকারী মোঃ নূর আলী মোড়ল সহ অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ১ হাজার ৬ টি গাছের চারা বিতরণ করা হবে।