আত্মমানবতার সেবা ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত ডি এ তায়েব ফাউন্ডেশনের নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত (২৭ নভেম্বর) শুক্রবার কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানের উপদেষ্টা চিত্রনায়ক ডি এ তায়েব ।
ফাউন্ডেশনের আহ্বায়ক ও দিয়ামনি ই কমিউনিকেশন এর চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্নার সঞ্চালনায, চিত্রনায়ক ডি এ তায়েবের সকল সংগঠনের উপদেষ্টা মনসুর মানিক ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক জন সিদ্দিকীর ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাচল মেট্রো সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর, ফাউন্ডেশন এর উপদেষ্টা এ্যাডভোকেট রায়হান মোর্শেদ,এ কে এ সৈকত, এ এস এম রহমাতুল্লাহ নির্বাহী পরিচালক, জাগো বাংলা ফাউন্ডেশন,সিনিয়র উপদেষ্টা, সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাব, টাঙ্গাইল জেলা যুব সমিতির সভাপতি নজরুল ইসলাম, টাঙ্গাইল জেলা যুব সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম শাওন,জাতীয় পুরস্কার প্রাপ্ত নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা,ব্র্যান্ড প্রোমোটার বারিসা হক। প্রধান অতিথির বক্তব্যে ডি এ তায়েব ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরিন বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সংগঠনকে এগিয়ে যেতে হবে।বিশেষ অতিথি হিসেবে থাকা বক্তারা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে ডি এ তায়েব ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এবং নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন:- আহবায়ক মোঃ মনিরুজ্জামান অপূর্ব, যুগ্ন আহবায়ক জন সিদ্দিকী, সদস্য মোজাম্মেল হোসেন, ডা: আলামিন প্রিন্স,আবদুস কুদ্দুস, মুকুল চৌধুরী,খোকন, মিঠু হক, সালমান ফার্সী,রানা গাজী, সেজান ওয়াহিদ, জুয়েল রানা আরিয়ান, মোঃ মনোয়ার হোসেন,সোহান খান, সৈয়দ ইসমাইল হোসেন জনি (কবি), সাইমুন ইসলাম লাভলু,শিপন দেওয়ান,মোঃ আল আমিন শেখ, মইনুল,তানজিনা দেওয়ান, নাজমুন নাহার চৌধুরী, আসাদুজ্জামান উজ্জল,নাহিদা আশরাফ আন্না,তামান্না হক, সামিয়া ইসলাম মিরা, সাথী ইসলাম,মোঃ সাজিউল ইসলাম রকি,রিনা শাহরিন, নাদিরা খানম, ডালিয়া শারমিন জুই,বৈরাগী সুজন প্রমুখ।
সবশেষে নবগঠিত কমিটির সদস্যরা ফাউন্ডেশনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ডি এ তায়েব ফাউন্ডেশন ও দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব।







