, ,

Star Achievers Award 2026 পেলেন নৃত্যশিল্পী জামিল হোসেন খান

নিউজটি শেয়ার করুন

নৃত্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘Star Achievers Award 2026 (Season 02)’-এ সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক মো. জামিল হোসেন খান।

 

গত ২৮ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাবুদ্দৌলা চৌধুরী এবং বিশেষ অতিথি চিত্রনায়িকা রাকা আলমের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তিনি।

 

মো. জামিল হোসেন খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশনের নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক হিসেবে কাজ করে আসছেন। বর্তমানে তিনি বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর নৃত্য শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। নৃত্যচর্চা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা প্রদান করা হয়।

 

পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে জামিল হোসেন খান বলেন, “এই সম্মাননা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমার শিক্ষক, সহকর্মী, ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি কৃতজ্ঞ।”

 

তিনি আরও বলেন, এ ধরনের স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে নৃত্যশিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।