, ,

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

নিউজটি শেয়ার করুন

 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৪৫ বোতল মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে ৫৩ বিজিবির অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।

এরপর একই দিন ভোর ৫টা ২০ মিনিটের দিকে রঘুনাথপুর বিওপির একটি বিশেষ টহলদল একই গ্রামের অন্য একটি এলাকায় অভিযান পরিচালনা করে একটি ভারতীয় গরু জব্দ করে। গরুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

জব্দকৃত ভারতীয় মদ শিবগঞ্জ থানায় এবং গরুটি চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি মাদক ও সব ধরনের চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

 

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।