, ,

চন্দ্রা মৌজায় জমি দখল করে ত্রাস সৃষ্টির অভিযোগ ফাতেমা আক্তারের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী

নিউজটি শেয়ার করুন

 

গাজিপুরে কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ড, চন্দ্রা মৌজায় জমি দখল করে ত্রাস সৃষ্টির গুরুতর অভিযোগ উঠেছে ফাতেমা আক্তারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, তিনি বনের জমি দখল করে জোরপূর্বক সেখানে নির্মাণ কাজ চালাচ্ছেন।

 

ভুক্তভোগী বন বিভাগের দাবি, এই জমি আমাদের বন বিভাগের সব কাগজপত্র আমাদের বন বিভাগের নামে তারপরও ফাতেমা আক্তার লোকজন নিয়ে এসে জমি দখল করে বালু ভরাট শুরু করেছে। বাধা দিতে গেলেই হুমকি দেয়, মেরে ফেলার ভয় দেখায়।

 

এলাকাবাসীর অভিযোগ, ফাতেমা আক্তারের লোকজন মাঝেমধ্যেই মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দেয় যাতে কেউ প্রতিবাদ করতে সাহস না পায়।

 

যেভাবে দখলের অভিযোগ

১. বন বিভাগের জমি জোরপূর্বক বালু ভরাট ও সীমানা প্রাচীর দেওয়া

২. বাধা দিতে গেলে হুমকি-ধামকি ও মারধর

৩. ভুয়া কাগজ দেখিয়ে জমি নিজের বলে দাবি করা

৪. এলাকায় ত্রাস সৃষ্টি করে কাউকে কথা বলতে না দেওয়া

 

 

৭ নং ওয়ার্ডের বাসিন্দারা এখন আতঙ্কে আছেন। তাদের দাবি, প্রশাসন এখনই ব্যবস্থা না নিলে বড় ধরনের সংঘর্ষ ঘটে যেতে পারে।

 

ভুক্তভোগী বন বিভাগের এখন উচিত পৌরসভায় লিখিত অভিযোগ দিয়ে

তারা কালিয়াকৈর থানা ও পৌরসভায় লিখিত অভিযোগ দিয়ে বনের জমি উদ্ধার এবং দখলকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া।

 

এ বিষয়ে ফাতেমা আক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।