জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক ও সাহিত্য অনুষ্ঠান
বিশেষ আকর্ষণে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র ও সৃজনশীল ব্যক্তিত্বদের অংশগ্রহণে আয়োজন করা হচ্ছে এক বিশেষ সাংস্কৃতিক ও সাহিত্য অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এতে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, চলচ্চিত্র পরিচালক, কবি, লেখক, গবেষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এবং সাবেক হুইপ এম নাজিমুদ্দিন আল আজাদ।
উদ্বোধক হিসেবে থাকবেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও লেখক প্রকৌশলী সৈয়দ উদ্দিন আহমেদ (ছটকু আহমেদ)।
প্রধান আলোচক হিসেবে থাকবেন প্রাকৃতজ কবি, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব ড. শাহেদ মন্তাজ, উপপরিচালক, বাংলা একাডেমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি ও বাচিকশিল্পী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ তৌফিক কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক জনাব হাবিবউল্লাহ হাবিব, বীর মুক্তিযোদ্ধা কবি, লেখক ও গবেষক জিয়াউল হক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফজলে কাদের সোহেল, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, লেখক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক শ্যামল রয় এবং আন্তর্জাতিক মানবাধিকার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বি এম এরশাদ ও কবি ডা. সৈয়দা হাবিবা মুস্তারিন।
অনুষ্ঠান পরিচালনায় থাকবেন ছন্দের কবি ডা. পাপেল মাহমুদ।
আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে ডা. ইভা হামিদ, কবি লিটন সিদ্দিকী, কবি ও বাচিকশিল্পী লাবণ্য সীমা, কবি ও বাচিকশিল্পী রোকসানা মহুয়া, কবি মরিয়ম সাথী এবং কথাসাহিত্যিক নাভীদ আনজুম পরাগের প্রতি।
বিশিষ্টজনদের উপস্থিতি, সাহিত্য-সংস্কৃতির আলোচনা এবং চলচ্চিত্র অঙ্গনের তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠবে প্রাণবন্ত ও বর্ণিল—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।







