, ,

সেন্ট মার্টিনের পর্যটনশিল্পের উন্নয়নে হোটেল-রিসোর্ট মালিকদের মতবিনিময় সভা

নিউজটি শেয়ার করুন

 

সমস্যা, সম্ভাবনা ও পর্যটনসেবার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

 

সেন্ট মার্টিনের পর্যটনশিল্পের উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে হোটেল ও রিসোর্ট মালিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সেন্ট মার্টিন হোটেল রিসোর্ট মালিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সভায় দ্বীপের বিভিন্ন হোটেল ও রিসোর্টের মালিক ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি আটলান্টিক রিসোর্টের স্বত্বাধিকারী লায়ন এম. নজরুল ইসলাম চৌধুরী এবং অবকাশ পর্যটন লিমিটেড হোটেলের স্বত্বাধিকারী শিবলুল আযম কোরেশীসহ বিভিন্ন হোটেল ও রিসোর্টের উদ্যোক্তারা।

 

মতবিনিময় সভায় সেন্ট মার্টিনের পর্যটনশিল্পের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা, পর্যটন মৌসুমে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতা, আবাসন সুবিধা এবং পর্যটনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি হোটেল-রিসোর্ট মালিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক ঐক্য ও সমন্বয় বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

 

সভায় বক্তারা বলেন, সেন্ট মার্টিন বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। এ দ্বীপের পর্যটনশিল্পকে সমৃদ্ধ ও টেকসই করতে হলে পর্যটনসংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পর্যটকদের জন্য মানসম্মত আবাসন ও সেবার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

 

তারা আরও বলেন, সেন্ট মার্টিনের পর্যটন খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, হোটেল-রিসোর্ট মালিক এবং স্থানীয় ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা দ্বীপের পর্যটনশিল্পের ভবিষ্যৎ উন্নয়নের পথ সুগম করবে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করবে।