ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬:
আধুনিক ব্যাংকিং ও বীমাসেবার সমন্বয়ের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী, সহজলভ্য ও সমন্বিত আর্থিক সেবা নিশ্চিত করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই কৌশলগত অংশীদারত্বের আওতায় প্রতিষ্ঠান দুটি তাদের নিজ নিজ অভিজ্ঞতা, দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে গ্রাহকসেবার মান উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি এবং সমন্বিত আর্থিক সেবায় গ্রাহকদের প্রবেশাধিকার বাড়াতে কাজ করবে।
সম্প্রতি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক জামিল আনসারিসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন। পাশাপাশি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই অংশীদারত্বের মাধ্যমে উদ্ভাবন, গ্রাহকবান্ধব সেবা এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।
এ সহযোগিতার ফলে কমিউনিটি ব্যাংক তাদের সেবার পরিধি আরও সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক কৌশলগত সম্পর্ক জোরদার এবং গ্রাহকদের পরিবর্তিত আর্থিক চাহিদা পূরণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।







