, ,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

 

আজ রবিবার বিকেলে সরাইল উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

 

গৌরব ও সাফল্যের ২৭ বছর পেরিয়ে ২৮বছরে পদার্পণ করলো দৈনিক ভোরের চেতনা। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবে পত্রিকাটির সরাইল ক্রাইম রিপোর্টার ফয়জুল কবিরের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সরাইল মনোয়ারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. বিপ্লব হোসাইন।

 

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার এবং সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম খন্দকার মুন্না।

বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দৈনিক ভোরের চেতনার দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং আগামী দিনেও পত্রিকাটি দেশ ও জনগণের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র সাংবাদিক মুখলেছুর রহমান( সংগ্রাম),নারায়ণ চক্রবর্তী(কালবেলা) , আব্বাস উদ্দিন(আজকের খবর) , রাহাত হোসেন(সংবাদ সারাবেলা) , অসীম চন্দ্র দাস (দৈনিক স্বদেশ বিচিত্রা)এবং আমাজাদ (প্রাইম টিভি)হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আয়োজকরা।