রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট রোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে ‘টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬’।
মেলায় বাংলাদেশের টেক্সটাইল মেশিনারি ও স্পেয়ার পার্টস সরবরাহকারী অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘টেক্সবিডি ইঞ্জিনিয়ারিং’-এর স্টলে দর্শনার্থী ও ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
মেলায় অংশগ্রহণ ও প্রদর্শিত পণ্য নিয়ে শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) প্রতিষ্ঠানটির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার রেজাউল করিম (রেজা) বলেন, তিনি জানান, প্রতিবছরের ন্যায় এবারও তারা মেলায় তাদের সেরা ও সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন করছেন। এ বছর মেলায় তাদের প্রধান আকর্ষণ হিসেবে নিয়ে আসা হয়েছে তুরস্কের তৈরি (মেড ইন টার্কি) বিশ্বখ্যাত ‘আইডিএস’ (IDS) ব্র্যান্ডের বিশাল আকৃতির ফ্যাব্রিক ডাইং মেশিন।
তিনি জানান, টেক্সবিডি ইঞ্জিনিয়ারিং দীর্ঘ সময় ধরে আইডিএস ডাইং মেশিনের সাথে যুক্ত রয়েছে। মেশিনটির বিশেষত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের টেক্সটাইল কারখানাগুলোর পরিবেশে জায়গা বাঁচানো (স্পেস সেভিং) একটি বড় বিষয়। সেক্ষেত্রে আমাদের এই মেশিনটি প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ কম জায়গায় স্থাপন (ইনস্টলেশন) করা সম্ভব। এছাড়াও এটি ব্যবহারে পানি (লেস ওয়াটার), বিদ্যুৎ বা জ্বালানি (লেস এনার্জি) এবং কেমিক্যাল (লেস কেমিক্যাল) সাশ্রয়ের দিক থেকে সবসময়ই একধাপ এগিয়ে রয়েছে। টেকসই উন্নয়নের (সাসটেইনেবিলিটি) ক্ষেত্রে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের ডাই-হাউসগুলোতে আইডিএস ডাইং মেশিনের নামই সবার প্রথমে আসে বলে তিনি উল্লেখ করেন।
এবারের মেলায় কেমন সাড়া পাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিবছরই তারা এক্সিবিশনে অংশ নেন এবং তাদের বড় মেশিনগুলো সবার নজর কাড়ে। এবারও সম্মানিত কাস্টমার ও দর্শনার্থীদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক রিভিউ পাওয়া যাচ্ছে। ক্রেতারা স্টলে এসে মেশিনগুলো দেখছেন, তাদের মতামত দিচ্ছেন এবং ভবিষ্যতে মেশিনগুলো নেওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি প্রকাশ করছেন।
বাংলাদেশে তাদের শীর্ষস্থানীয় গ্রাহকদের (টপ কাস্টমার ও এন্ড ইউজার) তালিকা উল্লেখ করে তিনি জানান, দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মাইক্রোফাইবার গ্রুপের এ-ওয়ান পোলার, মিডল্যান্ড নিটওয়্যার, রবিনটেক্স, প্রীতি গ্রুপ, রিপন নিটওয়্যার, সাদমা গ্রুপ, ইউরোটেক্স নিটওয়্যার, রাইজিং গ্রুপ, আইরিশ ফ্যাব্রিকস, নর্দান কমটেক্স এবং দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান পলোমল (পালমাল) গ্রুপসহ অনেকেই তাদের নিয়মিত ব্যবহারকারী।
মেলার পরে আগ্রহী দর্শনার্থী ও সম্মানিত ক্রেতারা কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়ে তিনি জানান, যে কেউ তাদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।







