, ,

নবীনগরের ফলন্ত গাছ কেটে বসত বাড়ি দখলের চেষ্টা

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর উত্তর পাড়ায় মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস মিয়া ১৯৬৭ সালে ২৪ শতাংশ বসত বাড়ি ক্রয় করেন।

ক্রয় করার পর থেকে ভূগ দখল করে আসছেন। যাহা বাংলাদেশ সেটেলমেন্ট জরিপে ৪৪৮ খতিয়ানে ৯৮৮৮ দাগে আব্দুল কুদ্দুস মিয়ার নামে রেকট ভোক্ত হয় এবং বাড়িঘর করে গাছ পালা লাগিয়ে ভোগ দখল করিয়া আসছে। কিন্তু ৮ নভেম্বররে ইব্রাহিমপুর উত্তর পাড়ার মৃত আবু তাহের মিয়ার ছেলে মানিক মিয়া ও তার ভাই বিল্লাল মিয়া আব্দুল কুদ্দুস মিয়ার বসত বাড়ির ফলন্ত গাছ কেটে রাস্তার নামে দখল করার পায়তারা করেন। এলাকার একাদিক সাহেব সরকার গন মৃত আবু তাহের মিয়ার ছেলে মানিক মিয়া ও বিল্লাল মিয়াকে বাধা দিলেও তাদের কথা মানেনি বিল্লাল ও মানিক মিয়া।
এব্যাপারে নবীনগর থানায় তিন জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ করেন আব্দুল কুদ্দুস মিয়া।

সরজমিনে গিয়ে যানাযায় মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস মিয়ার বেশ কিছু ফলন্ত গাছ কাটে রাস্তার নামে দখল করার চেষ্টা করছে আবু তাহের মিয়ার ছেলে মানিক ও বিল্লাল মিয়া। এলাকার সাহেব সরদার গনের সাথে কথা বললে যানাযায় এদিকে যে ৩ ফিট প্রশস্ত রাস্তা আছে তা মানিক মিয়া ও বিল্লালের চাচা আবু সাঈদের বাউন্ডারি ওয়াল দেওয়ার সময় দখল করেছে। ঐ সময় আবু তাহের মিয়ার ছেলে মানিক মিয়া গং রা বাধা দিলে ও তা মানেনি আবু সাঈদ। আবু সাঈদ বাউন্ডারি ওয়াল দেওয়ার প্রায় ১ বছর পর তাহার ভাতিজা মানিক মিয়া ও বিল্লাল মিয়া ৩ ফিট রাস্তার দোহাই দিয়ে নিরহ আব্দুল কুদ্দুস মিয়ার বাড়ি দখলের চেষ্টা করেছে। আরও যানাযায় পিতার ওয়ারিশ সুত্রে মানিকানা মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস মিয়ার সাড়ে ১২ শতাংশ বাড়ি বাংলাদেশ সেটেলমেন্ট জরিপে মৃত আবু তাহের ও তার ভাই আবু সাঈদ নামে তুনে নেয়। এবং জুর পূর্বক দখল করেন। যাহা সি এস খতিয়ানে আব্দুল কুদ্দুস মিয়ার দাদা লুদি শেখের নামে ১৯৯৮ সি এস খতিয়ানে ৫৪৪৫, ৫৪৪৬, ৫৪৪৮ দাগে সাড়ে ১২ শতাংশ রয়েছে। এবং বি এস খতিয়ান সংশোধনের জন্য আদালতে মামলা চলমান রয়েছে। এবং আদালত কৃত্রিক ১৪৪ ধারা জারি থাকলে ও প্রশাসনের সহযোগিতা আব্দুল কুদ্দুস না পাওয়ায় আবু সাঈদ বাউন্ডারি ওয়াল দিয়ে দখল করেন। নিরহ আব্দুল কুদ্দুস মিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল তার বিশ্বাস আদালত থেকে ন্যায় বিচার পাবে।

অভিযোক্ত মৃত আবু তাহের মিয়ার ছেলে মানিক মিয়া ও বিল্লাল মিয়ার নিকট বক্তব্য চাইলে তাহারা বক্তব্য দিতে রাজি হয়নি।