, ,

বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়।

শ্রীমদ্ভগবদ্গীতার মোড়ক উন্মোচন, কেন্দ্রীয় কমিটির অভিষেক, গুণীজন সংবর্ধনা, শিক্ষক সম্মাননা ও পুরস্কার বিতরণ

**চট্টগ্রাম প্রতিনিধি:**

বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ চট্টগ্রামের পাথরঘাটা সার্বজনীন পূজা মন্দিরে আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শ্রীমদ্ভগবদ্গীতার মোড়ক উন্মোচন, নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক, গুণীজন সংবর্ধনা, গীতা-প্রশিক্ষক সম্মাননা, শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পার্থসারথি পূজা, জাতীয় সংগীত পরিবেশন ও সমস্বরে পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে আধ্যাত্মিক আবহ সৃষ্টি হয়। এরপর আবহসংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এগিয়ে যায়। সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল শ্রীমদ্ভগবদ্গীতার মোড়ক উন্মোচন এবং নবগঠিত কেন্দ্রীয় কমিটির অভিষেক।সর্বসম্মতিক্রমে-শ্রী তপন দাস কে সভাপতি এবং প্রভাষক শ্রী অমিত রায় কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সনাতনী সেবক সংঘের অধীনে পরিচালিত বিভিন্ন গীতা স্কুলের কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা সম্মেলনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন শ্রী দিপাল অনিন্দ্য পাল। আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন শ্রী সঞ্জয় বৈদ্য বাসু এবং অর্থ সচিব ছিলেন শ্রী নিউটন দাস। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীমতী ব্রততী কর। সহযোগিতায় ছিলেন মাস্টার শ্রী দীপাল শীল ও শ্রী সনেট শর্মা। উক্ত কেন্দ্রীয় সম্মেলন সংগঠনের স্থায়ী পরিষদ, নবগঠিত কেন্দ্রীয় কমিটি ও শিক্ষক পরিষদের সমন্বয়ে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেনের। বিশেষ কারণে তিনি উপস্থিত হতে না পারলেও দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্মেলনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে আশীর্বাদও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ, শংকর মঠ ও মিশন, সীতাকুণ্ড, চট্টগ্রাম এবং শ্রী মনোরঞ্জন দে গণেশ, প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ।

উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্ত্তী, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ,সনাতনী সেবক সংঘ।
মুখ্য আলোচক ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,
জনাব ইসমাইল হোসেন বালি, সাবেক কমিশনার, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড, চট্টগ্রাম মহানগর; শ্রী বাসুদেব সিংহ, পরিচালক, শ্রী কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড; ডা. শ্রী সোমেন চৌধুরী, কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর, নিউরোলজি বিভাগ, এভারকেয়ার হাসপাতাল, চট্টগ্রাম; প্রভাষক শ্রীমতী নীতা পান্‌হ (নীতু), মহিলা বিষয়ক সম্পাদিকা, নবগঠিত কেন্দ্রীয় কমিটি; শ্রী অরুন মল্লিক, চেয়ারম্যান, দি চিটাগাং ট্রাস্ট বাংলাদেশ (সিটিবি); শ্রী উত্তম কুমার চক্রবর্ত্তী, ধর্মতত্ত্ববিদ ও ভাগবতীয় আলোচক; অধ্যাপক শ্রী রাসমোহন নাথ, উপদেষ্টা, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ; শ্রী সুমন ধর, এক্সিকিউটিভ মেম্বার, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস); শ্রী সজল চৌধুরী (দুবাই প্রবাসী), সম্মানিত পৃষ্ঠপোষক, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ; শ্রী মানিক রতন শর্মা, বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্মানুরাগী; শ্রী রুবেল দে, সম্মানিত পৃষ্ঠপোষক এবং ডা. আপন দে, সম্মানিত চিকিৎসক ও ধর্মানুরাগী।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী পরিষদ, নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, শিক্ষক পরিষদ এবং বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী তপন দাশ, চেয়ারম্যান শ্রী জিকু দত্ত, শ্রী নেপাল শীল, শ্রী সঞ্জয় বৈদ্য  বাসু, শ্রী নিউটন দাস, শ্রী মিন্টু কুমার নাথ, প্রভাষক শ্রী অমিত রায়, শ্রী সুধীর চন্দ্র দাশ, শ্রী পংকজ চৌধুরী, শ্রী মাইকেল নাথ, শ্রী কৈলাস দাস, শ্রী শুভাশিস ধর শুভ, শ্রী রাজীব নাথ, শ্রী সুমিত রায়, শ্রী বিষ্ণু ধর, শ্রী তন্ময় পাল, অ্যাডভোকেট পলাশ দাস, শ্রী শিমুল দাস,শ্যামল নাথ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের বিশেষ আকর্ষণ ছিল বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প। ডা. শ্রী তন্ময় পালের নেতৃত্বে পরিচালিত এ চিকিৎসাসেবা কার্যক্রমে ডা. সুস্মিতা দাস, ডা. সেবিকা পালসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা প্রদান করেন।

এ ছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পী শ্রীমতী তুস্মি দাস, ধ্রুব অনিন্দ্য পাল, অদ্রিকা বৈদ্যব ও অনুশ্রী দত্ত।

সম্মেলনে বক্তারা ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, শিশু-কিশোরদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতার আদর্শ ছড়িয়ে দেওয়া এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে সম্মেলন সফল ও সার্থকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট অতিথিবৃন্দ, পৃষ্ঠপোষক, সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, স্বেচ্ছাসেবক, অভিভাবক ও শিক্ষার্থীসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি ও আহ্বায়ক শ্রী দিপাল অনিন্দ্য পাল। তাঁর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য কেন্দ্রীয় সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।