, ,

উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা মরহুম সিরাজুল মাওলা হেনা সাহেবের ১২ তম মৃত্যু বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

আজ ১১ই নভেম্বর বুধবার ২০২৬ উওর সন্দ্বীপ ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা মরহুম সিরাজুল মাওলা হেনা সাহেবের ১২ তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মোতালেব সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি ও উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা কালীন সদস্য ও কালাপানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মুহাম্মদ মোজাম্মেল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মাষ্টার নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাস্টার মোহাম্মদ রিদোয়ান বারী বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাকালীন সদস্য হুমায়ুন কবির বাহার প্রফেসর আরিফ হোসেন প্রফেসর আশ্রাফুল ইসলাম, প্রফেসর আনোয়ার হোসেন, প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রফেসর নাসরিন সুলতানা, প্রফেসর আব্দুল্যা আলফারুক, প্রফেসর সুব্রত মজুমদার। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রফেসর শেখ ফরাদ। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জুবায়ের ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অবিভাবক বৃন্দ সহ সুধীজন শিক্ষার্থীরা।