, ,

তালতলীতে পূর্ব কচুপাত্রা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় এন এস এস কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের এসআরএইচ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

বরগুনার তালতলীতে মাধ্যমিক স্কুল ও মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার বা এসআরএইচ (SRH) বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

​কোস্টাল বাংলাদেশ প্রজেক্টের (‘Partnership for Improved Reproductive, Maternal, Neonatal, Child and Adolescent Health (RMNCAH) in Coastal Bangladesh’) আওতায় এই সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

​আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তালতলী উপজেলার পূর্ব কচুপাত্রা ছালেহিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর-কিশোরী ও শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং তাদের মেধা বিকাশের উদ্দেশ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় মাদরাসার শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে। কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া ছাড়াও প্রজনন স্বাস্থ্য সচেতনতার নানা দিক তুলে ধরে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করে।

​অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ-এনএসএস (NSS)। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিল আন্তর্জাতিক ও জাতীয় সংস্থাসমূহ— কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড (Concern Worldwide)

​প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃনাসির মল্লিক ও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ , এছাড়াও সাংবাদিক রনি মল্লিক ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কর্মী এবং আয়োজক সংস্থার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।