, ,

বরগুনায় খেলাঘর জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিতবরগুনায় খেলাঘর জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

শিশু-কিশোরদের সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান

শিশু-কিশোরদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বরগুনায় খেলাঘর জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় বরগুনা শহরের খেলাঘর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজুর রহমান মিন্টু ও সভাপতিমণ্ডলীর সদস্য চিত্তরঞ্জন শীল। খেলাঘর বরগুনা জেলা কমিটির সহসভাপতি জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মুশফিক আরিফ। এ সময় জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খেলাঘর বরগুনা জেলা কমিটির সহসাধারণ সম্পাদক অলিউল্লাহ আল আমিন ও সুদেব বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ লিমন, শুভেচ্ছা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ইখলাস বাবু, সবুজ সূর্য খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সেক্রেটারী হাসিবুর রহমান সায়মন, সদস্য ইফরাত ইমা প্রমূখ।

বক্তারা বলেন, শিশু-কিশোরদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে খেলাঘর দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, মানবিকতা ও প্রগতিশীল মূল্যবোধে নতুন প্রজন্মকে গড়ে তুলতে খেলাঘরের কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। এ জন্য সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।