, ,

কৃষক তাবারকের পাশে মানবাধিকার নেতা ঈসা

নিউজটি শেয়ার করুন

অসুস্থ কৃষক মো. তাবারক হোসেনের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
আজ সকালে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) গিয়ে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষক মো. তাবারক হোসেনকে দেখতে যান। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
কৃষক তাবারক হোসেনের চিকিৎসার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ান্হ। তাঁর তত্ত্বাবধানে তাবারক হোসেনের চিকিৎসা চলছে।
এ সময় মো. মঞ্জুর হোসেন ঈসা অসুস্থ কৃষক তাবারক হোসেনের পাশে থাকার আশ্বাস দেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, সমাজের অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। একজন মানুষ অসুস্থ হলে তাঁর পাশে দাঁড়ানো, চিকিৎসার খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মানবিক মূল্যবোধেরই বহিঃপ্রকাশ। মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি বিপদে মানুষের পাশে থাকাও মানবাধিকারকর্মীদের দায়িত্ব।
কৃষক তাবারক হোসেনের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, মানবিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে।
মানবিকতার বার্তা—মানুষ মানুষের জন্য, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা।