চট্টগ্রামের মিরসরাইয়ে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহেদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (৪ নভেম্বর) সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি ও একুশে সংবাদের স্টাফ রিপোর্টার মোঃ অলি উল্লাহ নিজামী, সিনিয়র সহ-সভাপতি ও ডেইলি বাংলা স্কাই পত্রিকার সম্পাদক মোঃ নেয়ামুল হোসেন ইকবাল, সহ-সভাপতি ও আনন্দ টিভির সীতাকুণ্ড প্রতিনিধি মোঃ এমরান হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক ডেসটিনি পত্রিকার মিরসরাই প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক ও ডেইলি টেন স্টার বিডির সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রকি এবং ক্রীড়া সম্পাদক ও রাজধানী টিভির চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে নবনিযুক্ত ইউএনও জাহেদুল ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং মিরসরাই উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।






