, ,

মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন

নিউজটি শেয়ার করুন

সভাপতি আলতাফ হোসেন আল মাইজভান্ডারী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আল মাইজভান্ডারী

গাজীপুরের পূবাইল মেট্রো থানায় মইনিয়া যুব ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত এ কমিটিতে আলতাফ হোসেন আল মাইজভান্ডারীকে সভাপতি এবং হাবিবুর রহমান আল মাইজভান্ডারীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাতে নারায়ণকুল কেন্দ্রীয় খানকা শরীফে এ কমিটি গঠন ও অনুমোদন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মইনিয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা শাহসুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী ওয়াল হোসানি আল মাইজভান্ডারী।

এ ছাড়া উপস্থিত ছিলেন মইনিয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান আপন, গাজীপুর মহানগর শাখার সভাপতি আশরাফুল ইসলাম রোমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম হোসেন মণ্ডল।

অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।