বাংলাদেশের রাজনীতিতে এক চরম দুঃসময় চলছে। খুবই পরিকল্পিতভাবে সাম্রাজ্যবাদী ও মৌলবাদী শক্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে।
মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা ক্রমান্বয়ে কোনঠাসা হয়ে পড়ছে। দক্ষিণপন্থী শক্তির সাংস্কৃতিক আক্রমণ প্রবল প্রতাপ নিয়ে বাঙালি জনগণের জাতিস্বত্তার বিরুদ্ধে দাড়িয়েছে। শ্রমজীবি মেহনতী মানুষের ভাত কাপড়ের লড়াই, সার্বভৌমত্ব রক্ষার লড়াই, বাংলাদেশের শিকড়ের জাতিস্বত্তার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার লড়াই এখন খুবই জরুরী। এই কাজটি করতে পারে একমাত্র প্রগতিবাদী বামপন্থী গণতান্ত্রিক শক্তি। কমরেড দেবাশীষ প্রামাণিক দেবু সেই লড়াইয়ের অন্যতম যোদ্ধা ছিলেন। কিন্তু তার অকাল প্রয়াণ আগামী লড়াইকে ক্ষতিগ্রস্থ করে গেলো। মানবিক মানুষ, রাজনৈতিক অঙ্গীকার ঋদ্ধ দেবাশীষ প্রামাণিক দেবুর সমাজ বদলের চেতনাকে ধারণ করে আমাদের সাম্রাজ্যবাদ, মৌলবাদ, জঙ্গীবাদ বিরোধী লড়াইকে আরো শাণিত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সমতা ন্যায্যতা সমতার ভিত্তিতে একটি জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল বাম প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধতা ছাড়া বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়। জননেতা রাশেদ খান মেননকে মুক্তিদিতে হবে।
আজ ৩১ অক্টোবর শনিবার ২০২৬, সদ্য প্রয়াত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা, রাজশাহী মহানগর পার্টি সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবুর শোক সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা নুর আহমদ বকুল উপরোক্ত বক্তব্য দেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানটি পার্টি অফিস চত্ত্বরে তোপখানা রোডে কমরেড অধ্যাপক সুমান্ত দাস এর সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো বক্তব্য রাখেন পলিটব্যুরো সদস্য কমরেড কামরূল আহসান, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান, কেন্দ্রীয় সদস্য সাব্বাহ আলী খান কলিন্স, মনজুর হাসান মুর্শেদ চুন্না, মোস্তফা আলমগীর রতন জাতীয় কৃষক সমিতি, সাদাকাত হোসেন খান বাবুল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক, জাকির হোসেন রাজু খেতমজুর ইউনিয়ন, তৌহিদুর রহমান সভাপতি বাংলাদেশ যুব মৈত্রী, জোবাইদা পারভীন সভাপতি নারী মুক্তি সংসদ, মুর্শিদা আখতার নাহার সাধারণ সম্পাদক গার্হস্থ্য নারী ইউনিয়ন। ফাহিম শুভ্র সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র মৈত্রী।
সভার শুরুতে প্রয়াত কমরেড দেবাশিষ প্রামানিক দেবুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ যুব মৈত্রী, নারী মুক্তি সংসদ, গার্হস্থ্য নারী ইউনিয়ন, নারায়ণগঞ্জ জেলা পার্টি, শেরপুর জেলা পার্টি, জাতীয় আইনজীবি সংসদ, জাতীয় কৃষক সমিতি, জাতীয় শ্রমিক ফেডারেশন। শোক সভাটি পরিচালনা করেন কমরেড দীপঙ্কর সাহা দীপু।







