, ,

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

আশরাফুল ইসলাম ফাহিম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ১১ জন, ডাকাতির অভিযোগে ৬ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে ১১ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—জাকির (৪৭), তবারক মিয়া (৩৯), আরিফ (২৩), নাদিম হোসেন (২৬), মোঃ তারেক (২৬), মোঃ রিফাত (২৪), আলীন্দর ইসলাম (২৪), সুমন মুন্সি (৩২), মোঃ রাশেদ (২১), জাহিদুল (২৭) ও মোঃ সাকির মিয়া (২৫)।

এছাড়া ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। তারা হলেন—ওমর ফারুক (২০), বাছির (২৫), রাশেদুল (২৮), অনিল বাবু (৩৫), রাদেশুল ওরফে রাজু ওরফে রেজা (৩০) এবং আবু সাঈদ (৪০)।

অন্যদিকে নিয়মিত মামলায় ইউনুস মিয়া (৪০) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর গ্রামের বাসিন্দা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ইউনুস মিয়াকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।