, ,

চাপাইনবাবগঞ্জে গোরস্থান থেকে এক কেজি হেরোইন উদ্ধার

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাজীপাড়া গোরস্থানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৫।

এসআরবি-৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ জানায়, গত ২৯ অক্টোবর রাতে তাদের কাছে গোয়েন্দা তথ্য আসে যে হাজীপাড়া গোরস্থানের ভেতর একটি ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। তথ্যের ভিত্তিতে ওই রাতেই সাড়ে ১১টার দিকে আভিযানিক দল ঘটনাস্থলে যায়। সেখানে সাক্ষীদের সামনে তল্লাশি করে একটি কালো রঙের কাপড়ের ব্যাগের ভেতর সাদা স্বচ্ছ পলিপ্যাকে মোড়ানো ১০টি প্যাকেটে মোট ১ দশমিক ০৩৩ কেজি হেরোইন পাওয়া যায়।

অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কাউকে না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নিয়ন্ত্রণে তারা শুরু থেকেই কাজ করছে। উদ্ধার হওয়া হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অসাম্প্রদায়িক, শোষণহীন ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকার প্রত্যয় উদীচীর হাফিজুর রহমান/মিনহাজ উদ্দিন সেলিম: উদীচীর ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনের আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত