, ,

১১ দলীয় জোটের লংমার্চ বাস্তবায়নে কেশবপুরে প্রস্তুতি সভা

নিউজটি শেয়ার করুন

অমিতাভ চৌধুরী, কেশবপুর (যশোর): আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের খুলনা–যশোর–কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরের কেশবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুর রহমান সাইদ, উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম ও সহকারী সেক্রেটারি তবিবুর রহমান। এ ছাড়া উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ, যুব বিভাগ ও ওলামা বিভাগের নেতৃবৃন্দও সভায় অংশ নেন।

সভায় আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।