স্বদেশ বিচিত্রা : আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসবকে ঘিরে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারীবাজারে বিরাজ করছে উৎসবের আবহ।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজার আয়োজন ও উৎসবের আনন্দে মুখর হয়ে উঠেছে পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী এলাকা। দুর্গোৎসবকে ঘিরে সবার মধ্যে প্রত্যাশা—ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হবে এবারের শারদীয় দুর্গাপূজা।
স্থান: শাঁখারীবাজার, পুরান ঢাকা
প্রতিবেদক: ফাহমিদা হোসেন






