শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ চীনে ৩ দিনের সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশস্থ চীন এম্বাসির কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
সফরকালে মন্ত্রী চীনের তিয়ানজিনে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’ এ অংশগ্রহণ করবেন।
এছাড়াও তার ‘ওয়ার্ল্ড ভোকেশনাল কলেজ স্কিলস কম্পিটিশন ২০২৬’ এর চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সফরকালে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার লক্ষ্যে চীনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরেরও কথা রয়েছে।







