বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বর্ডার গার্ড বরাবরই প্রশংসনীয় ।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ অক্টোবর ২০২৬, রাত ১০ টা ১০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ গোবিন্দপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা সীমান্তবর্তী ঢাকদহ গোপালপুর এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয় ৪২ বিজিবি বলে জানিয়েছেন।
উদ্ধারকৃত বিক্রয় নিষিদ্ধ সিরাপ এর সর্বমোট সিজার মূল্য ২৮,৮০০/- (আটাশ হাজার আটশত) টাকা।
উদ্ধারকৃত বিক্রয় নিষিদ্ধ সিরাপ এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে মর্মে জানাযায় । একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে ৪২ বিজিবির ।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত ।







