বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ কোটপাড়া বিওপি’র বিশেষ টহলদল নায়েব সুবেদার মোঃ আঃ মোতালেব হোসেন এর নেতৃত্বে অদ্য ০৯ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ০০৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ।
উক্ত অভিযানে কোটপাড়া বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮৫/৫-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ‘হরিণমারী’ স্থানে অভিযান পরিচালনা করে আসামীবিহীন দেশীয় পিস্তল (স্থানীয়ভাবে তৈরি) এবং গুলি আটক করতে সক্ষম হয় ৫০ বিজিবি। যার সিজার মূল্য ১০,২০০/- (দশ হাজার দুইশত) টাকা।
বিজিবি কর্তৃক অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রয়েছে । পাশাপাশি সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ, চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করছে ৫০ বিজিবি।
সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য এলাকার মানুষ জন কে বিশেষ ভাবে অনুরোধ করে।







