, ,

ধামরাইয়ে নান্নার ইউনিয়ন মহিলা দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
মোঃ ইমরান হোসেন: ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নান্নার ইউনিয়ন শাখার নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সহ-সম্পাদক সুলতানা আহমেদ (এমপি)।

​নান্নার ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক তাহমিনা আক্তার শিমুর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাসিমা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খন্দকার সুলতানা, ধামরাই উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইসলাম এবং সাধারণ সম্পাদক লিপা চৌধুরী। মোঃ আসলাম,সভাপতি, জিয়ামঞ্চ, ধামরাই উপজেলা।
​এছাড়াও সভায় ধামরাই উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ শামসুদ্দিন এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি বিল্লাল বেপারীসহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে মহিলা দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।