, ,

কোস্ট গার্ডের অভিযানে বিপুল ইয়াবা ও পাচারের ঔষধ সহ ৩ জন আটক

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে
২০ হাজার পিস ইয়াবা ও পাচারের উদ্দেশ্যে বহনকৃত ঔষধসহ তিন মাদক কারবারি আটক হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বিরআলম সুজন  রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬ বিকালে জানান

কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া এলাকায় অদ্য ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিভিন্ন প্রকারের ঔষধসহ
মোঃ করিম পিতাঃ আব্দুর রহমান
প্যারামফু, মংডু, মায়ানমার ও  এহসান উল্লাহ
পিতাঃ সলিম প্যারামফু, মংডু, মায়ানমার।
মায়ানমারের নাগরিকদের আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইয়াবার চালান নিয়ে মায়ানমার হতে নাফ নদী দিয়ে সাঁতার কেটে বাংলাদেশের উক্ত বাড়িতে অবস্থান করে এবং তারা বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ এবং প্রত্যাবর্তনের সময় বাংলাদেশ হতে মায়ানমারে অবৈধভাবে ঔষধ পাচারের পরিকল্পনা করছিললো।

পরবর্তীতে, আটককৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বাবাড়ির মালিক বাংলাদেশি জাহিদ
পিতাঃ সোনা মিয়া ১ নং ওয়ার্ড, নাইটংপাড়া, টেকনাফ, কক্সবাজার মাদক কারবারিকেও আটক করা
হয়।

জব্দকৃত ইয়াবা, ঔষধ ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন ।