নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ নারীসহ তিনজনকে গ্রে প্তা র করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলেজ রোড এলাকায় এ অ ভি যান চালানো হয়।
গ্রে প্তা র ব্যক্তিরা হলেন—মাদারীপুর সদর উপজেলার শকুনী (পার্ট-১) এলাকার পান্নু মুন্সির ছেলে রিমন মুন্সি (২৯) ও আকাশ মুন্সি (৩০) এবং পৌরসভার শকুনী কলেজ রোড এলাকার মৃত রাকিব আলী মৃধার মেয়ে সামিয়া আক্তার ঊষা ওরফে ভুবন মোহনী (২৭)।
ডিবি পুলিশ জানায়, কলেজ রোড এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে অ ভি যান চালিয়ে তিনজনকে আ ট ক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ই য়া বা মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ আরও জানায়, উদ্ধার করা ই য়া বা সহ তিনজনকে গ্রে প্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মা দ কদ্র ব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।







