, ,

সাঘাটা ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ক্যাম্প

নিউজটি শেয়ার করুন

নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (০৭ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি এবং রোটারি ক্লাব অব ঢাকার যৌথ উদ্যোগে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
‎
‎ক্যাম্পে মোট ৬৩ জন নারী নিবন্ধন করে স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করেন। পরীক্ষায় VIA পজিটিভ ০ জন এবং CBE পজিটিভ ০১ জন পলিস ০৩ শনাক্ত হয় Protapse ০৬ । সংশ্লিষ্টদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও পরবর্তী চিকিৎসা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

ভায়া ক্যাম্পের সহযোগিতায় ও উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইনচার্জ ডাক্তার ইলতুস মিস আকন্দ আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল ফারুক ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোছা. লাইলী পারভিন, এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ জিয়াউর রহমান শাখা ব্যবস্থাপক (দাবি) মো. মোশারফ হোসেন রহমান কৃষি ও বীমা সম্প্রসারণ কর্মকর্তা মো. মফিজুল ইসলাম এবং ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী মো. সানাউল্লাহ হক।
‎
‎স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র নার্স আতিয়া সুলতানা, সাদিয়া বিশ্বাস, আদুরী রানী ও রেশমা আক্তার।
‎
‎স্বাস্থ্যসেবা গ্রহণকারী নারীরা ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এমন বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত সময়োপযোগী। তারা ভবিষ্যতেও ব্র্যাকের উদ্যোগে নিয়মিত এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।