বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ও গুণী শিক্ষকদের বিশেষ সম্মাননা পদক প্রদান করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সেবা শাখা) কর্তৃক প্রকাশিত তালিকার ভিত্তিতে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, কৃষি, প্রকৌশল, কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত গুণী শিক্ষকদের এই সম্মাননা দেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী নির্বাচিত শিক্ষকদের একাংশ:
সাধারণ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়:
ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ (মরণোত্তর – পক্ষে: ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, মেয়ে ), অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী (ইমেরিটাস অধ্যাপক, নৃবিজ্ঞান), অধ্যাপক ড. মাহবুব উল্লাহ (অবসরপ্রাপ্ত, ডেভেলপমেন্ট স্টাডিজ), প্রফেসর ড. রফিকুর রহমান (অবসরপ্রাপ্ত, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি), অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার (ইমেরিটাস অধ্যাপক, পদার্থ বিজ্ঞান), অধ্যাপক ড. সদরুল আমিন (ইমেরিটাস অধ্যাপক, ইংরেজি), অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম (ইমেরিটাস অধ্যাপক, রসায়ন), অধ্যাপক ড. খন্দকার সিদ্দিক-ই-রব্বানী (অনোরারি অধ্যাপক, বায়োমেডিকেল ফিজিক্স), অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান (আইন) ও অধ্যাপক ড. এতমিনা আহমেদ (অবসরপ্রাপ্ত, রসায়ন)।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক (পদার্থবিজ্ঞান), প্রফেসর ড. মো: ইব্রাহিম হোসেন মন্ডল (ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল) এবং প্রফেসর ড. মো: গোলাম ছাদিক (ফার্মেসী)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম (মরণোত্তর – পক্ষে: জনাব খাদাফ সাজ সিদ্দিকী), প্রফেসর ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী (অবসরপ্রাপ্ত, রাজনীতি বিজ্ঞান) এবং প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ (পরিচালক, সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট)।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান (মরণোত্তর – সাবেক উপাচার্য, পক্ষে: ড. তাসমিনা রহমান)।
খুলনা বিশ্ববিদ্যালয়: প্রফেসর ড. মো: নাসিফ আহসান (অর্থনীতি ডিসিপ্লিন)।
বেসরকারি বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. নোভাজ আহমেদ (নর্থ সাউথ ইউনিভার্সিটি) এবং অধ্যাপক ড. ফুয়াদ হাসান মল্লিক (ব্র্যাক ইউনিভার্সিটি)।
চিকিৎসা ও কৃষি বিশ্ববিদ্যালয়:
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU): অধ্যাপক ডা: এম এ হাদী (মরণোত্তর), অধ্যাপক ডা: এম এ মাজেদ (মরণোত্তর), অধ্যাপক ডা: সায়েরা আক্তার (অবসরপ্রাপ্ত), ডা: আবদুল মবিন খান (মরণোত্তর), অধ্যাপক ডা: মো: আব্দুল কুদ্দুস (মরণোত্তর), ব্রিগেডিয়ার জেনারেল ডা: এম এ মালেক (মরণোত্তর), অধ্যাপক ডা: ফিরোজা বেগম এবং অধ্যাপক ডা: এ এস এম এ রায়হান।
ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ: প্রফেসর মো: শফিকুল বারী (ঢাকা মেডিকেল কলেজ) এবং প্রফেসর ডা: শামিমুল মাসুদ আহমেদ (ময়মনসিংহ মেডিকেল কলেজ)।
কৃষি বিশ্ববিদ্যালয়: ড. মো: বাহানুর রহমান (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড. মো: আব্দুল বাছেত মিয়া (গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়) ও প্রফেসর ড. মো: ফজলুল করিম (অবসরপ্রাপ্ত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)।
প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
বুয়েট (BUET): প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান (মরণোত্তর – সাবেক উপাচার্য) এবং ড. এ.বি.এম. হারুন-উর-রশিদ (তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল)।
অন্যান্য বিশ্ববিদ্যালয়: ড. মো: আবদুর রফিক (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড. মো: হাবিবুল আহসান (অবসরপ্রাপ্ত, শাবিপ্রবি), প্রফেসর ড. মো: আবদুর রহিম (মরণোত্তর, শাবিপ্রবি), ড. মোহাম্মদ বেলালে হোসেন (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং ড. মো: মোরসালিন বিল্লাহ (খুলনা বিশ্ববিদ্যালয়)।
বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান:
মাধ্যমিক ও কলেজ পর্যায়: বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের সেরা শিক্ষক ও প্রধান শিক্ষকদের নির্বাচিত করা হয়েছে।
মাদ্রাসা ও কারিগরি পর্যায়: কামিল, আলিম, ফাজিল ও দাখিল মাদ্রাসার বেশ কয়েকজন অধ্যক্ষ ও শিক্ষক এবং পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুলের অভিজ্ঞ ইন্সট্রাক্টর ও প্রকৌশলী শিক্ষকগণ সম্মাননা তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন।
প্রাথমিক বিদ্যালয়: সারা দেশের সেরা প্রাথমিক শিক্ষকদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষকদের সম্মাননা দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী কর্তৃক বাছাইকৃত গুণী শিক্ষক:
বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকগণ:
মো: লুৎফর রহমান (এক টাকার শিক্ষক নামে পরিচিত, যিনি ১৯৭৪ সাল থেকে বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে শিক্ষা দান করেন)।
রমনী কান্ত বেপারী (রমনী কান্ত পাঠশালা হিসেবে পরিচিত)।
ব্যাং থিয়াং সিংক্লেভ (প্রধান শিক্ষক, তিনদু নিম্নমাধ্যমিক বিদ্যালয়, থানচি, বান্দরবান)।
মুহা: মহীনুদ্দীন মজুমদার (প্রিন্সিপাল, মারকাযুল মাদীনা শিক্ষা পরিবার, ডেমরা, ঢাকা)।
সৈয়দা খালেদা আক্তার পলি (সহকারী শিক্ষিকা, কাজিরবাগ ইউনিয়ন, ফেনী)।
হাফছা আক্তার (সহকারী শিক্ষক, বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর)।
মো: মোজাম্মেল হোসেন খান , সহকারী শিক্ষক, প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন, ঢাকা সেনানিবাস।
শিক্ষাক্ষেত্রে এমন অসামান্য অবদানের জন্য গুণী শিক্ষকদের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি শিক্ষা ক্ষেত্রে এক নতুন অনুপ্রেরণার সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







