কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হয়েছে চৌচালা টিনশেডের এই ঘর। বর্তমানে এই ঘরেই চলছে শিক্ষার্থীদের পাঠদান।
শিক্ষার্থীদের ক্লাস করা,
তবে শিক্ষার্থীদের জন্য নির্মিত এই স্থাপনাকে ঘিরেই উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, এই টিনশেড ঘরটিকে ঘিরে মাদকসেবীদের আনাগোনা রয়েছে। এমনকি ঘরের ভেতরেই মাদকের আস্তানা গড়ে উঠেছে বলেও অভিযোগ তাদের।
একদিকে বিদ্যালয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান, অন্যদিকে একই স্থাপনাকে ঘিরে মাদকের অভিযোগ—বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মোঃ নুরুল্লাহ মাদকের বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
Views: 2






