এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন নেই বলে জানালেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
তিনি আর-ও বলেন, সরকার ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত ‘ইন্ট্রোডাকশন ট্রেনিং ফর নন-ক্যাডার টিচারস অব নিউলি ন্যাশনালাইজড গভর্নমেন্ট কলেজেস’ শীর্ষক প্রশিক্ষণের ৭৮-৮২তম ব্যাচ এবং ৮টি টিটিসির ৮৩-৯০তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
শিক্ষা সচিব শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, সরকার অর্থনৈতিক চাপে থাকা সত্বেও শিক্ষকদের কল্যানে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। এটা সরকারের আন্তরিকতা থাকাতেই সম্ভব। শিক্ষক দের সতর্ক করে শিক্ষা সচিব আর-ও বলেন, আপনাদের সকল সুযোগ সুবিধা দেয়ার জন্য সরকার আন্তরিক কিন্তু যদি কোন ফ্যাসিস্ট পাওয়া যায় সে ক্ষেত্রে সরকার কঠোর থেকে কঠোর হতে বাধ্য হবে। আশাকরি সরকারের সকল কর্মসূচি আপনারাও আন্তরিকতা ও কমিটমেন্টের সাথে পালন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকার কথা থাকলেও প্রধান মন্ত্রীর সাথে তাঁর প্রোগ্রাম থাকায় তিনি এ অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হয়নি।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েম মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।







