, ,

দৈনিক স্বদেশ বিচিত্রা জরুরি বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

বিষয়: প্রকাশক ও সম্পাদকের খুলনা বিভাগীয় সফর এবং জেলা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।
খুলনা বিভাগের আওতাধীন সকল সম্মানিত জেলা প্রতিনিধির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দৈনিক স্বদেশ বিচিত্রা-এর সম্মানিত প্রকাশক ও সম্পাদক জনাব অশোক ধর মহোদয় বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন জেলা সফর করছেন।
তাঁর সফরসূচির অংশ হিসেবে যশোর ও মাগুরা জেলার নির্ধারিত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরবর্তী পর্যায়ে তিনি বেনাপোল হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
এ উপলক্ষে খুলনা বিভাগের সকল জেলা প্রতিনিধিকে অনুরোধ করা যাচ্ছে, সম্পাদক মহোদয়ের এই সফরকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম, প্রতিনিধি-সংক্রান্ত বিষয়াদি এবং পত্রিকার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মতবিনিময়ের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করুন।
সম্পাদক মহোদয়ের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিদের অতি দ্রুত নিজ নিজ এলাকার সফরসূচি ও সময় সম্পর্কে সমন্বয় করে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
সকল জেলা প্রতিনিধির আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য।

আদেশক্রমে,
মোঃ আজগর হোসেন
সহযোগী সম্পাদক
দৈনিক স্বদেশ বিচিত্রা
📞 মোবাইল: ০১৯২৩৩২৫২৮৫