, ,

সাংবাদিক ঐক্য পরিষদের সহিত আমরা খুলনাবাসীর মতবিনিময়

নিউজটি শেয়ার করুন

খুলনা জেলা রেজিস্ট্রি অফিসের নির্মাণকাজ চলাকালে অফিসটি শহরের এক প্রান্তের অনিরাপদ স্থানে স্থানান্তরের প্রতিবাদে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ও বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর বিভাগীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৈনিক স্বদেশ বিচিত্রার ব্যুরো চিফ প্রভাষক স্বদেশ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মো. নাজমুল হাসান।

সভায় বক্তব্য দেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দীন, সহসভাপতি মো. জামাল মোড়ল, মো. সিরাজ উদ্দিন সেন্টু, মো. কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্টো, সৈয়দ বদিউজ্জামান বদু, মো. মনিরুজ্জামান মিলন ও খন্দকার তৈয়েবুল ইসলাম টিম।

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সংগঠনের বিভাগীয় প্রধান উপদেষ্টা ড. এস কে আমির হোসেন, সাংবাদিক ও কলামিস্ট মো. আবু আসলাম বাবু, মো. ইব্রাহিম মনির, ওয়াহিদুজ্জামান রুবেল, ইমন শেখ, এস এম কামাল হোসেন ও মো. আবির হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, খুলনা জেলা রেজিস্ট্রি অফিসের নির্মাণকাজ চলাকালে অফিসটি যেন শহরের বাইরে কোনো অনিরাপদ স্থানে স্থানান্তর করা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধন সফল করতে তারা নগরবাসীর প্রতি আহ্বান জানান।