, ,

একজন আনসার সদস্য, সে শুধু আনসার নয় একজন মানবিক মানুষ,

নিউজটি শেয়ার করুন

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ একটি হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরিয়ে দিয়ে প্রমাণ করলেন সে শুধু আনসার নয় একজন মানবিক মানুষ।

মানিব্যাগের মালিকের নাম, বয়স ও ঠিকানা:*
নাম – মোফাজ্জল হোসেন দুলাল (৫৪),পিতার নাম-মৃত মোজাম্মেল হক , স্থায়ী ঠিকানা, গ্রাম-নান্দেড়াই, ইউনিয়ন-আব্দুলপুর উপজেলা-চিরিরবন্দর জেলা—দিনাজপুর
বর্তমান ঠিকানা- রপ্তানি ভাদাল,সাবার,ঢাকা।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
২১ সেপ্টেম্বর, আনুমানিক সন্ধ্যা ৬ টায়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালিয়াকৈর,গাজীপুর হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি এক রোগী তাঁর মানিব্যাগ হারিয়ে ফেলেন, তিনি নিজে হাসপাতালের সম্ভাব্য সকল স্থানে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও মানিব্যাগটি উদ্ধার করতে না পেরে একপর্যায়ে আশা ছেড়ে দেন এবং বিষয়টি ডিউটিরত আনসার সদস্যকে জানান।

পরবর্তীতে সেখানে ডিউটিরত আনসার সদস্য অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পুরো হাসপাতাল এলাকায় তল্লাশি ও খোঁজাখুঁজি শুরু করেন। অক্লান্ত পরিশ্রমের পর তিনি নিখোঁজ মানিব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতকল্পে, উদ্ধারকৃত মানিব্যাগটি তাৎক্ষণিকভাবে আনসার ক্যাম্প ইনচার্জ এবং কর্তব্যরত মেডিকেল অফিস্যারের উপস্থিতিতে প্রকৃত মালিকের (মোফাজ্জল হোসেন দুলাল মোফাজ্জল হোসেন দুলাল ) নিকট হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া মানিব্যাগটি ফেরত পেয়ে রোগী আনসার সদস্য (মাসুম হাসান) ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

উদ্ধারকৃত মালামালঃ
১।নগদ ৬৯০০টাকা
২।স্বর্ণের নাকফুল -১ টি
৩।মোবাইলের একটি মেমোরি কার্ড ও ম্যানিব্যাগ